নগরীর এয়ারপোর্ট থানার লাউগুল দারাবাজারে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার করেছে।
রোববার নগরের এয়ারপোর্ট থানার লাউগুল দারাবাজার এলাকা থেকে সাত কার্টন বিভিন্ন ধরনের ভারতীয় আতশবাজি উদ্ধার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বিষয়টি নিশ্চিত করেছেন ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. সোলায়মান মিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাই কাজে ব্যবহার করা একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বলেন, অভিযান চালিয়ে ৭ কার্টন বিভিন্ন ধরনের ভারতীয় আতশবাজি উদ্ধার করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে। মামলা ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আজকের সিলেট/ডি/এপি
নিজস্ব প্রতিবেদক 








