ধর্মপাশায় ৫ কেজি গাঁজাসহ আটক ২
শনিবার, ২৩ মে ২০২৬, ১০:১৫ PM

ধর্মপাশায় ৫ কেজি গাঁজাসহ আটক ২

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৬/২০২৪ ১০:২৫:২৯ AM

ধর্মপাশায় ৫ কেজি গাঁজাসহ আটক ২


সুনামগঞ্জের ধর্মপাশাশ পাঁচ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে ধর্মপাশা থানা পুলিশ। সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বঙ্গবন্ধু চত্বরে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন শায়েস্তাগঞ্জ উপজেলার ধীরামচর গ্রামের মৃত আব্দুল্লার ছেলে মাসুক মিয়া (৫০) ও ময়মনসিংহ কোতোয়ালি থানার শম্ভুগঞ্জ উত্তর পাড়ার হয়েজ উদ্দিনের ছেলে সামিদুল মিয়া (২৬)।

ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আজকের সিলেট/প্রতিনিধি/মিমো

সিলেটজুড়ে


মহানগর