নগরীর শামীমাবাদ মজুমদারপাড়া সাকিনস্থ খেয়াঘাটে থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়োন্দা পুলিশ। আটককৃতরা হলেন- তামিম আহমেদ সুমন (৩৪), আবুল কালাম (৫৯), মো: জাবেদ (৩৯), মো: মামুন উদ্দিন (৩৪), দুলু চন্দ্র দেব (৪৮), আনোয়ার হোসেন (৩৪,) আফজাল হোসেন (২২), আলী রাজা (২৫), হাবিবুর রহমান মুন (২৮)
মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) শাহরিয়ার আল মামুন- এর নেতৃত্বে শামীমাবাদ মজুমদারপাড়া সাকিনস্থ খেয়াঘাটে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
সিলেট মেট্রোডিবি’র এডিসি শাহরিয়ার আল মামুন আজকের সিলেটকে জানান, দীর্ঘ দিন থেকে এই এলাকায় একটি চক্র তীর শিলংয়ের জুয়ার আস্তানা তৈরি করেছিল। স্থানীয়রা বার বার বাঁধা দিলেও তারা জুয়া খেলা বন্ধ হয় নি। অবশেষে ডিবি পুলিশের সহায়তা নেন স্থানীরা। ডিবি পুলিশের অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও জানান তিনি।
আজকের সিলেট/ডি/এপি
নিজস্ব প্রতিবেদক 








