দক্ষিণ সুরমায় ট্রাক-সিএনজির সংঘর্ষে চালকের মৃত্যু
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:২৪ PM

দক্ষিণ সুরমায় ট্রাক-সিএনজির সংঘর্ষে চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭/০৬/২০২৪ ০২:১৪:২৮ AM

দক্ষিণ সুরমায় ট্রাক-সিএনজির সংঘর্ষে চালকের মৃত্যু


দক্ষিণ সুরমায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। সিএনজি অটোরিকশাচালক সাজু মিয়া (২৫)। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সালদিঘা গ্রামের ময়না মিয়ার ছেলে।

বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে তেতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় অটোরিকশা থাকা অপর ২ যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসএমপির দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ভোররাত ৩টার দিকে সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের তেতলী খানুয়া এলাকায়  ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা থাকা অপর ২ যাত্রী গুরুতর আহত হন। ট্রাকটি আটক করা গেলেও তার চালক পালিয়ে গেছেন। হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর