বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রাথমিক বাচাইয়ে বাদ পড়া চেয়ারম্যান প্রার্থী হাজী রফিক আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন সিলেটর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষ।
মঙ্গলবার বেলা ২ টায় সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান আপিল শুনানি শেষে এই সিদ্ধান্ত দেন।
বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী রফিক আহমদ বলেন, আমার প্রার্থীতা বাতিল করেছিলেন। আপিলে আমার মনোনয়ন বৈধ হওয়ায় আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি বোয়ালজুর ইউনিয়নের সর্বস্থরের মানুষ মনোনয়ন পত্র বাতিল হওয়ার পর থেকে আমার জন্য দোয়া করেছেন, আমাকে সাহস দিয়ে পাশে থেকেছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আগামী ২৭ জুলাই বেয়ালজুর ইউনিয়নের জনগণ আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আশাবাদী।
নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী ১০ জুলায় প্রার্থীতা প্রত্যাহার, ১১ জুলাই প্রতীক বরাদ্দ এবং আগামী ২৭ জুলাই এ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য- সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে বোয়ালজুর ইউপি চেয়ারম্যান আনহার মিয়া বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়ে শপথ গ্রহন করায় বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য হয়। ফলে আগামী ২৭ জুলাই এ পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আজকের সিলেট/প্রতিনিধি/কে.আর
বালাগঞ্জ প্রতিনিধি 








