মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

ঝটিকা মিছিলের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/১০/২০২৬ ০২:৪৭:০০ অপরাহ্ন

ঝটিকা মিছিলের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার


সিলেটে ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত সন্দেহে মো. মাহফুজুর রহমান (১৯) নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে নগরের কোতোয়ালী মডেল থানাধীন ধোপাদিঘীরপারের ওসমানী শিশু পার্কের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মাহফুজুর রহমান সিলেট মহানগরীর কালিঘাট আমজাদ আলী রোডের বাসিন্দা হাফিজুর রহমান ও সীমা রহমানের ছেলে। তাঁদের গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার রনকেলি লামা দক্ষিণভাগ গ্রামে।

পুলিশ জানায়, গত ২১ সেপ্টেম্বর নগরের মির্জাজাঙ্গাল এলাকায় রাষ্ট্রবিরোধী মিছিল ও স্লোগানের ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি মামলা হয়। ওই মামলার (নং ৪৪/২৫/০৯/২৬) তদন্তে মাহফুজুর রহমানকে সন্দেহভাজন আসামি হিসেবে শনাক্ত করা হয়েছে।

এসএমপির মিডিয়া সেল জানিয়েছে, গ্রেপ্তারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর