বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম, ব্যারেলপ্রতি ব্রেন্ট ১০৬ ডলার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪/১০/২০২৬ ০৯:৩৯:৩৬ পূর্বাহ্ন

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম, ব্যারেলপ্রতি ব্রেন্ট ১০৬ ডলার ছাড়াল


সৌদি আরবে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং রাশিয়া থেকে ডিজেল সরবরাহ বাড়ার সম্ভাবনা এই দুই বিপরীতমুখী পরিস্থিতির মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। সৌদি আরব ও ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর মধ্যে সংঘাতের ঝুঁকি তেলের বাজারে উদ্বেগ বাড়াচ্ছে। অন্যদিকে, রাশিয়া থেকে সরবরাহ বাড়লে বাজারের ভারসাম্যে পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।

বুধবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩০ মিনিটে ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ১০৬ ডলার ৫৮ সেন্টে পৌঁছায়।

এর আগের দিন মঙ্গলবার লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৫ ডলার ৬৯ সেন্টে নেমেছিল। তবে একই দিন যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ৯৪ ডলার ১৪ সেন্টে দাঁড়ায়। খবর আলজাজিরার।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর সংঘাতের কারণে তেল সরবরাহে ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা এবং রাশিয়া থেকে ডিজেল সরবরাহ বাড়ার সম্ভাবনা দুই বিষয় বিবেচনায় রেখে লেনদেন করছেন ব্যবসায়ীরা।

সৌদি আরব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী দেশ। দেশটিতে সংঘাত বাড়লে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। বিপরীতে, রাশিয়া থেকে ডিজেল সরবরাহ বাড়লে জ্বালানি বাজারে সরবরাহ পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে। এসব অনিশ্চয়তার প্রভাবেই বাজারে দামের ওঠানামা চলছে।

এদিকে বুধবার যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৮০ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ ডলার ৯৪ সেন্টে পৌঁছায়।

বুধবার সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী দেশটির পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে। এতে সীমিত পরিসরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর