মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

সিলেটের উন্নয়নকাজে গুণগত মান ও স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/১০/২০২৬ ০৭:৫৬:৩৪ অপরাহ্ন

সিলেটের উন্নয়নকাজে গুণগত মান ও স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান


সিলেটকে আধুনিক, নান্দনিক ও সৌন্দর্যমণ্ডিত নগরী হিসেবে গড়ে তুলতে উন্নয়নকাজে গুণগত মান, স্বচ্ছতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। মঙ্গলবার দুপুরে সিউকের সম্মেলন কক্ষে সিলেট সিটি করপোরেশন কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। রেজাউল হাসান কয়েস লোদী অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা।

তিনি বলেন, “ঠিকাদারগণ উন্নয়নের অগ্রসৈনিক; তাই নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ গুণগতমান নিশ্চিত করে সিলেটকে একটি আধুনিক, নান্দনিক ও সৌন্দর্যমণ্ডিত নগরী হিসেবে গড়ে তুলতে সিউকের পাশাপাশি সকলকে একসাথে কাজ করতে হবে। মানসম্মত অবকাঠামো নির্মাণে সংশ্লিষ্টদের সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শনের আহ্বান জানাচ্ছি।”

সাক্ষাৎকালে অ্যাসোসিয়েশনের নেতারা সিলেটের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে শেষ করার দৃঢ় প্রতিশ্রুতি দেন।

এ সময় সিলেট সিটি করপোরেশন কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মাছুম ইফতেখার রসুল শিহাব, সাধারণ সম্পাদক এনায়েত আহমদ মনি, সিলেট মহানগর জাসাসের সভাপতি রাসেল আহমদ, ওয়াহিদ বক্স, কামাল আহমদ, মো. শাকিল আহমদ, মো. আজিজুর রহমান, শাহ্ মো. নজমুল ইসলাম ও তাজ উদ্দীনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর