সিলেটে এইচএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৭২৩ জন
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:০৬ PM

সিলেটে এইচএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৭২৩ জন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯/০৭/২০২৪ ০৮:২০:২৮ AM

সিলেটে এইচএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৭২৩ জন


সিলেটে বন্যার করেণে এইচএসসি পরীক্ষা রুটিন মোতাবেক ৯ দিন পিছিয়ে মঙ্গলবার (৯ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। সিলেট বিভাগের ৩০৯ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা পরক্ষিা দিতে পরেছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার প্রথম দিন। প্রথম দিনের পরীক্ষায় কোথাও কোনো গোলযোগের ঘটনা না ঘটলেও অনুপস্থিত ছিলেন ৭ শতাধিক শিক্ষার্থীরা।

শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, সিলেটে প্রথম দিনে তথ্য ও যোগাযোগ বিষয়ের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৭০ হাজার ৫৭৯ জন, যার মধ্যে উপস্থিত ছিলো ৬৯ হাজার ৮৫৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৮৬, হবিগঞ্জ জেলায় ১৪৬, মৌলভীবাজার জেলায় ১৩৫ ও সুনামগঞ্জ জেলায় ১৫৬ জন অনুপস্থিত ছিলেন।

বিভাগে অনুপস্থিতির হার ১.০২%। প্রথম দিনে অনুপস্থিতর সংখ্যা ৭২৩ জন। তবে নকল বা অসদুপায় অবলম্বনের জন্য কেউ বহিষ্কার হয়নি।

সিলেটের পুরো বিভাগের ৩০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮২ হাজার ৭৯৫ পরীক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষা দেবেন। এর মধ্যে ৩৩ হাজার ৫৯০ জন ছাত্র এবং ৪৯ হাজার ২০৫ জন ছাত্রী। যাদের মধ্যে   সিলেটে ৩৫ হাজার ৬২০, সুনামগঞ্জে ১৫ হাজার ৬৬৪, মৌলভীবাজারে ১৬ হাজার ৫০৮ ও হবিগঞ্জে ১৫ হাজার ৩ পরীক্ষার্থী আছেন। বিভাগের চার জেলায় মোট ৮৭টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। এর মধ্যে সিলেটে ৩৩টি, সুনামগঞ্জে ২২টি, মৌলভীবাজারে ১৪টি ও হবিগঞ্জে ১৮টি।

স্থগিত হওয়া এই চার বিষয়ের পরীক্ষা আগের রুটিনে শুরুর দিকে ছিল। আগের রুটিনে এগুলো অনুষ্ঠিত হওয়ার তারিখগুলো হলো ৩০ জুন বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, ২ জুলাই বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, ৪ জুলাই ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র ও ৭ জুলাই ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র। এখন এই চার বিষয়ের পরীক্ষার পুনর্নির্ধারিত সময়সূচি হলো ১৩ আগস্ট বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, ১৮ আগস্ট বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র ও ২২ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর