রাজনৈতিক মামলা থেকে খালাস পেলেন কয়েস লোদী সহ ৪৮ বিএনপি নেতা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৪৭ PM

রাজনৈতিক মামলা থেকে খালাস পেলেন কয়েস লোদী সহ ৪৮ বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/০৮/২০২৪ ০১:৫৩:৩০ AM

রাজনৈতিক মামলা থেকে খালাস পেলেন কয়েস লোদী সহ ৪৮ বিএনপি নেতা


এসএমপির এয়ারপোর্ট থানায় দায়েরকৃত জিআর ২৪২/১৩ নং রাজনৈতিক মামলা থেকে নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পেয়েছেন মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও সাবেক প্যানেল মেয়র (১) রেজাউল হাসান কয়েস লোদী সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৮ নেতাকর্মী।

রোববার সিলেটের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আবদুল মোমেন শুনানি শেষে তাদেরকে খালাস প্রধান করেন।

খালাসপ্রাপ্ত অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দরা হলেন- মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হুমায়ুন আহমেদ মাসুক, সাবেক প্রচার সম্পাদক শামীম মজুমদার ও  মহানগর বিএনপি নেতা সাহেদ আহমদ।

আজকের সিলেট/ মিমো

সিলেটজুড়ে


মহানগর