বিএনপিতে ফিরতে গোয়াইনঘাট উপজেলার অপসারিত চেয়ারম্যান স্বপনের ইঁদুরদৌড়
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৫৩ PM

বিএনপিতে ফিরতে গোয়াইনঘাট উপজেলার অপসারিত চেয়ারম্যান স্বপনের ইঁদুরদৌড়

খলিলুর রহমান

প্রকাশিত: ২৬/০৮/২০২৪ ০৬:২০:৪২ AM

বিএনপিতে ফিরতে গোয়াইনঘাট উপজেলার অপসারিত চেয়ারম্যান স্বপনের ইঁদুরদৌড়


 গত ৫ আগস্ট ছাত্র-গণবিপ্লবের পর দেশর সকল উপজেলা পরিষদ চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের অপসারন করা হয়েছে। অপসারিত  হওয়ায় বিএনপি থেকে বহিস্কৃত হয়ে নির্বাচিত চেয়ারম্যান-ভাইসচেয়ারম্যানরা আবারো বিএনপিতে ফিরে আসতে ইঁদুরদৌড় শুরু করেছেন। তদবির ও লবিং করতে শুরু করেছেন জেলাসহ দলের উপর মহলেও।

এদেরই একজন সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান  ‌‘চিহ্নিত পাথরখেকো‘ শাহ আলম স্বপন। তিনি বিএনপির নির্বাচন বয়কটকের সিদ্ধান্তের প্রতি বৃদ্ধািঙ্গুলি দেখিয়ে গত উপজেলা পরিষদ নির্বাচনে স্বৈরাচার আওয়ামী লীগের অঘোষিত মনোনয়ন নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হন। ফলে গত ৪ মে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক পত্রে অন্যদের মত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম স্বপনকেও সিলেট জেলা বিএনপির কোষাধ্যক্ষ পদ ও দল থেকে বহিষ্কার করা হয়।

এর পর শাহ আলম স্বপন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আশীর্বাদপুষ্ট হয়ে নির্বাচন করে ঘোড়া প্রতীকে ৪৫ হাজার ৬৭ ভোট পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। পূর্বের দল বিএনপি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি। তৎকালীন স্থানীয় আওয়ামী লীগ এমপি ও সাবেক প্রবাসী কল্যানমন্ত্রী ইমরান আহমদের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন তিনি।

এর পর গত ৫ আগস্ট ছাত্র-গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ১৯ আগস্ট দেশের সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের অপসারন করে বর্তমান তত্বাবধায়ক সরকার। সেই অপসারিত উপজেলা চেয়ারম্যানদের একজন সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের সদ্য অপসারিত চেয়ারম্যান শাহ আলম স্বপন।
অপসারিত হওয়ার পর থেকে পূর্বের দল বিএনপিতে ফেরার জন্য তদবির-লবিং এমনকি ইঁদুরদৌড় শুরু করে দিয়েছেন  সিলেট জেলা বিএনপির বহিস্কৃত কোষাধ্যক্ষ শাহ আলম স্বপন। এ নিয়ে সিলেট জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও দলের উপর মহলেও যোগাযোগ অব্যাহত রেখেছেন তিনি।

অভিযোগ রয়েছে, গোয়াইনঘাটের সদ্য অপসারিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মূলত একজন পাথর ব্যবসায়ী। আওয়ামী সরকার সমর্থিত উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর দলীয় ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে সর্ম্পূণ বেপরোয়া হয়ে ওঠেন তিনি। তনি ও তার ব্যবসায়িক পার্টনাররা উপজেলার জাফলং-বল্লাঘাট এমনকি সিএ ঘোষিত এলাকা থেকে বেআইনীভাবে অবাধে পাথর উত্তোলন ও বিক্রয় করতে থাকেন। জ্ঞাতআয় বহির্ভূত পন্থায় কামাই করতে থাকেন শতশত কোটি টাকা।

আওয়ামী সরকারের পতন ও চেয়ারম্যানের পদ থেকে অপসারিত হওয়ার পর শাহআলম স্বপনের বেআইনী পাথর বণিজ্য বন্ধ হয়ে যায়। ফলে তিনি অবৈধ পাথর লুট ও বাণিজ্যিক স্বার্থে ফের বিএনপিতে যোদানের জন্য নির্ঘুম চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে একটি নির্ভরযোগ্য সূত্রে প্রকাশ।

এবিষয়ে জানতে অপসারিত উপজেলা চেয়ারম্যনর শাহআলম স্বপনের সাথে সেলফোনে যোগাযোপগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।





আজকের সিলেট/বার্তা/কে.আর

সিলেটজুড়ে


মহানগর