মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিউকের সামাজিক কর্মসূচির আওতায় সনাতন ধর্মাবলম্বী গণমাধ্যমকর্মীদের উপহার প্রদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯/১০/২০২৬ ০৮:২৮:৫০ অপরাহ্ন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিউকের সামাজিক কর্মসূচির আওতায় সনাতন ধর্মাবলম্বী গণমাধ্যমকর্মীদের উপহার প্রদান


১৯ অক্টোবর- ২০২৬ শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সামাজিক কর্মসূচির আওতায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী গণমাধ্যমকর্মীদের মধ্যে শারদীয় উপহার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুর ১২টায় সিউকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী। অনুষ্ঠান পরিচালনা করেন সিউকের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. সাদিউর রহিম জাদিদ।

সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহমর্মিতার বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। এ ধরনের সামাজিক কর্মসূচি সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

আজকের সিলেট / জেকেএস

সিলেটজুড়ে


মহানগর