সিলেটে আরেক মামলায় আসামি ১৩০
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৪৩ PM

সিলেটে আরেক মামলায় আসামি ১৩০

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬/০৮/২০২৪ ০৭:২৮:৪৫ AM

সিলেটে আরেক মামলায় আসামি ১৩০


মিরবক্সটুলায় গত ৪ আগস্ট হামলা ও গুলির ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৮৬ জনের নাম উল্লেখসহ আসামি করা হয়েছে অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে।  

সোমবার দুপুরের দিকে নগরীর ১৬নং ওয়ার্ডের চারাদিঘীরপার এলাকার রুবেল আহমদ (৩৫) মামলাটি দায়ের করেন। তার পিতার নাম আজিজুর রহমান।  

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ আসনের সাবেক সাংসদ শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক সাংসদ হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ রনজিত সরকার।  

এছাড়া আরও ৮১ জনের নাম উল্লেখ করে আসামি করার পাশাপাশি অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৪০ থেকে ৫০ জনকে।

মামলা দায়েরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, কোতোয়ালী মডেল থানায় বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর