গত বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন ইয়াসির রাব্বি। গত মৌসুম পর সেই রাব্বির ঠিকানা এবার সিলেট স্ট্রাইকার্স। চলতি বিপিএলে প্রথম ম্যাচেই হেরেছে সিলেট স্ট্রাইকার্স। সেদিন একাদশে থাকলেও ব্যাট হাতে অবদান রাখার সুযোগ পাননি রাব্বি। দ্বিতীয় ম্যাচে আগামীকাল তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। রাব্বির আশা আমরা আগামী ম্যাচে জিতের উল্লাস্য।
রাব্বি বিয়ে করেছেন বিপিএল শুরুর আগেই। বিয়ের পর অনেকের মধ্যেই পরিবর্তন আসে। রাব্বির কাছে সাংবাদিকের প্রশ্ন, রাব্বির মধ্যেও কি পরিবর্তন এসেছে? জাতীয় দলে ফেরার জন্য কতটা প্রস্তুত আপনি? জবাবে তিনি বলেন, 'এর উত্তর কিভাবে দিবো জানি না। তবে অবশ্যই চেষ্টা থাকবে নিজেকে আবার ফিরিয়ে আনার ভালো খেলে, ইনশাআল্লাহ ওটাই পরিকল্পনা করি। দায়িত্বটা একটু বেশি বেড়েছ।
সিলেটের হয়ে গত বিপিএলে শান্ত, হৃদয়রা আলো ছড়িয়েছেন। এবার রাব্বি কেমন করবেন এমন প্রশ্নে তিনি জবাব দেন, 'ওভাবে চিন্তা করছি না, চিন্তা করছি প্রসেসটা ঠিক রেখে প্রতিটা ম্যাচ বাই ম্যাচ খেলার। আর যদি ভালো খেলার পর সুযোগ আসে তো আলহামদুলিল্লাহ। গতবার যা হয়েছে এবার নাও হতে পারে। ওর চেয়ে ভালো কিছুও হতে পারে। আশা করছি, ভালোই হবে ইনশাআল্লাহ।'
সিলেটের ব্যাটিং লাইন আপ নিয়ে রাব্বি বলেন, 'আমাদের ব্যাটিং লাইন আপটা প্রথম দিকে অ্যাটাকিং। শান্ত খুব ভালো ফর্মে আছে। মিথুন ভাই ভালো খেলেছে, জাকিরও মাশাআল্লাহ খুব ভালো ফর্মে আছে। শুরুর দিকে যদি আমরা একটা ভালো স্টার্ট দিতে পারি, পরে বেনি হাওয়েল আছে, বেন কাটিং আছে। মাঝখানে আমরা আছি, আল্লাহর রহমতে আমরা যদি একটা স্টার্ট করতে পারি, আমাদের বোলাদের জন্যও ভালো হবে।'
আজকের সিলেট/২২জানুয়ারি/এপি
ক্রীড়া ডেস্ক 








