‘তামিম খেলোয়াড় ছিল, তাই খেলোয়াড়দের নিয়েই ভাবছি’
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ PM

‘তামিম খেলোয়াড় ছিল, তাই খেলোয়াড়দের নিয়েই ভাবছি’

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯/০৯/২০২৬ ০৭:৫০:৫৭ AM

‘তামিম খেলোয়াড় ছিল, তাই খেলোয়াড়দের নিয়েই ভাবছি’


ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের সুযোগ-সুবিধা ও অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচ ফি বাড়ানোর পাশাপাশি আরও বেশি ক্রিকেটারকে আর্থিক সুবিধার আওতায় আনার উদ্যোগের কথা জানিয়েছেন বিসিবি পরিচালক মিজানুর রহমান।

শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘যেহেতু তামিম ইকবাল খেলোয়াড় ছিল, আমরা মূলত খেলোয়াড়দের সুবিধাটাই বেশি প্রাধান্য দিচ্ছি এবং খেলোয়াড়দের অবকাঠামোকে প্রাধান্য দিচ্ছি। যে জায়গাটায় গেলে আমাদের মানে খেলোয়াড়রা যেন উঠে আসতে পারে, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।’

সম্প্রতি ম্যাচ ফি দ্বিগুণ করার কথা জানিয়ে মিজান বলেন, ‘আপনারা জানেন, সম্প্রতি আমরা ম্যাচ ফি দ্বিগুণ করে দিয়েছি। এবং এটার পরিধিটা অনেক বাড়িয়ে দিয়েছি।’

বিপিএলের আদলে ছয় দলের নতুন আয়োজনের মাধ্যমে প্রায় ১৫০ ক্রিকেটারকে সুবিধা দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

মিজান বলেন, ‘প্রায় ১৫০ জন খেলোয়াড়কে আমরা সুবিধা দিচ্ছি। আর তাদের পারিশ্রমিক দ্বিগুণ এবং সাধারণ ম্যাচের তুলনায়ও বেশি।’

ক্রিকেটকে আন্তর্জাতিক মানে নিতে নিজেদের সর্বোচ্চ চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা খেলোয়াড়দের পাশে আছি। তাই আমি বিশ্বাস করি আমরা ভালো করছি এবং এটা আপনারাই বলবেন। যদি খারাপ করে থাকি, আপনারাই সমালোচনা করবেন। কিন্তু ক্রিকেটকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি এবং খুব শিগগিরই আপনারা এর ফলাফল দেখতে পাবেন।’

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর