গোলাপগঞ্জে সানি হত্যা মামলায় নাহিদ-সরওয়ারসহ আসামি ২০০
বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:১৯ AM

গোলাপগঞ্জে সানি হত্যা মামলায় নাহিদ-সরওয়ারসহ আসামি ২০০

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮/০৮/২০২৪ ০৬:৫৮:১৮ AM

গোলাপগঞ্জে সানি হত্যা মামলায় নাহিদ-সরওয়ারসহ আসামি ২০০


গোলাপগঞ্জের বারকোট গ্রামে ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সানি নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার রায়গড় গ্রামের মো. কয়ছর আহমদ বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলাটি দায়ের করেন।    

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মীর মো. আব্দুন নাসের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে সিলেট-৬ আসনের সাবেক সাংসদ ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে।

অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আমিনুল ইসলাম রাবেল, কানাডা আওয়ামী লীগের সভাপতি সরওয়ার হোসেন ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।

মামলায় মোট ১১৯ জন আসামির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৮০ থেকে ৯০জনকে। 

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর