মৌলভীবাজারে বন্যায় একজনের মৃত্যু, নিখোঁজ এক
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৫৯ PM

মৌলভীবাজারে বন্যায় একজনের মৃত্যু, নিখোঁজ এক

সংবাদদাতা

প্রকাশিত: ২৯/০৮/২০২৪ ০৫:৩৫:৪৮ AM

মৌলভীবাজারে বন্যায় একজনের মৃত্যু, নিখোঁজ এক


মৌলভীবাজার দুর্ভোগে আছেন লাখ লাখ মানুষ। এরমধ্যে মৌলভীবাজারে বন্যায় প্রাণ নিল একজনের। আর নিখোঁজ রয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

ত্রাণ মন্ত্রণালয় জানায়, দেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যায় এখন পর্যন্ত মৌলভীবাজারসহ ১১ জেয়ায় ৫২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রায় ১০ লাখ ৭২ হাজার ৫৭৯টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

বন্যা আক্রান্ত জেলাগুলো হলো- সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর ও কক্সবাজার। তবে সিলেট জেলা থেকে প্রাপ্ত আজকের তথ্য মোতাবেক বন্যার পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর