সিলেটে গ্রেফতার ৫ নেতাকর্মী কারাগারে
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:০১ PM

সিলেটে গ্রেফতার ৫ নেতাকর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/০১/২০২৪ ০২:৪০:৪৬ AM

সিলেটে গ্রেফতার ৫ নেতাকর্মী কারাগারে

ছবি: সংগৃহীত


পুরনো নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজল হোসেনসহ আটক ৫ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) বেলা ১১টার দিকে সিলেট মহাগনর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ  বিষয়টি নিশ্চিত করেছেন।

 সোমবার (১ জানুয়ারি) দুপুরে নগরীর জেল রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে বিকেলে গ্রেফতার দেখিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ করে।
 
গ্রেফতার অন্যরা হলেন- ছাত্রদলকর্মী শাহিন আহমদ, অনিক আহমদ, সজিব আরেফিন ও মাহদি রাফি।

 এর আগে সিলেট কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মইন উদ্দিন  জানিয়েছিলেন, আটককৃতরা রাস্তায় প্রতিবন্ধকতা করার দায়ে তাদের আটক করা হয়েছে।

আজকের সিলেট/২ জানুয়ারী/ খলিলুর রহমান

সিলেটজুড়ে


মহানগর