এক দিনের সফরে সোমবার সিলেটে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তাঁর সিলেট আগমন উপলক্ষে মহানগরে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে সিলেট জেলা বিএনপি। সোমবার বিকেল ৩টায় দরগাহ গেট এলাকার হোটেল স্টার প্যাসিফিকে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি এক আহ্বানে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
একই সঙ্গে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্মেলনে অংশ নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
আজকের সিলেট/ জেকেএস









