হুতিদের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংস করল যুক্তরাষ্ট্র
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৬ PM

হুতিদের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংস করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৮/০১/২০২৪ ০৮:৪৬:৫৬ AM

হুতিদের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংস করল যুক্তরাষ্ট্র


যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে, তারা ইয়েমেনে হুতি বিদ্রোহীদের একটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংস করে করেছে।। ক্ষেপণাস্ত্রটি লোহিত সাগরে তাক করা ছিল এবং এডেন সাগরে ব্রিটিশ তেলের ট্যাংকারে ইরান-সমর্থিত গোষ্ঠীটির হামলার পর চালুর জন্য প্রস্তুত ছিল।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড শনিবার এক্স হ্যান্ডলে এক বিবৃতিতে বলেছে, ক্ষেপণাস্ত্রটি এ অঞ্চলে বাণিজ্য জাহাজ এবং মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোর জন্য একটি হুমকি হয়ে দাঁড়িয়েছিল।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের জবাবে ১৯ নভেম্বর থেকে লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে হুতি বিদ্রোহীরা।

শুক্রবার সন্ধ্যায় একটি ব্রিটিশ জ্বালানি ট্যাংকারে হামলা চালায় হুতিরা। এরপর যুক্তরাষ্ট্র এ হামলা চালাল।

আজকের সিলেট/বিএন/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর