সিলেটে বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে অতিথি সালাহ উদ্দিন আহমদ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৪৩ PM

সিলেটে বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে অতিথি সালাহ উদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/১১/২০২৪ ১২:৪৯:০৬ PM

সিলেটে বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে অতিথি সালাহ উদ্দিন আহমদ

ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ২টায় নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালি করবে সিলেট জেলা ও মহানগর বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।

র‌্যালিতে সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জনিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে

মহানগর