হোটেলে নিয়ে স্বামীকে হ.ত্যা : স্ত্রী ও পরকীয়া প্রেমিকের মৃ.ত্যু.দ.ণ্ড
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৫৪ AM

হোটেলে নিয়ে স্বামীকে হ.ত্যা : স্ত্রী ও পরকীয়া প্রেমিকের মৃ.ত্যু.দ.ণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/১১/২০২৪ ০২:৫১:০৫ AM

হোটেলে নিয়ে স্বামীকে হ.ত্যা : স্ত্রী ও পরকীয়া প্রেমিকের মৃ.ত্যু.দ.ণ্ড


গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে রিভারভিউ আবাসিক হোটেলে নিয়ে স্বামী ইমরানকে হত্যা মামলায় স্ত্রী খুশনাহার ও পরকীয়া প্রেমিক নাদিম আহমদ নাইমকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পরকীয়ার জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় সিলেটের অতিরিক্ত জেলা জজ ৪র্থ আদালতের বিচারক শায়লা শারমিন এ রায় প্রধান করেন। দায়রা মামলা নং ১০৩৩/২৩।

সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত জেলা জজ ৪র্থ আদালতের বেঞ্চ সহকারী কবির হোসেন জানান, ২০২৩ সালের ১৬ এপ্রিল সোমবার দুপুরে গোয়াইনঘাট উপজেলার জাফলং বাল্লাঘাটের রিভারভিউ আবাসিক হোটেলের নিচ থেকে আল ইমরানের লাশ উদ্ধার করে পুলিশ। তবে এসময় পলিয়ে যায় ওই যুবকের স্ত্রী। নিহতের নাম আল ইমরান (৩৩)। তিনি কিশোরগঞ্জের নিকলির গুরই ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে।

পরে এই যুবকের পিতা আব্দুল জব্বার বাদি হয়ে গোয়াইনঘাট থানা একটি মামলা দায়ের করেন। এই দীর্ঘ তদন্ত ও আদালতে সাক্ষীদের জবানবন্দি শেষে আদালত মামলার রায় দিয়েছেন।

মামলার আসামি নিহতে স্ত্রী খুশনাহার (২২), নাদিম আহমদ নাইম (১৯), মাহমুদুল হাসান (২২) এই তিনজনের মধ্যে দু’জনের ফাঁসি দিয়েছেন আদাতল অপর একজনের জেল দেওয়া হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর