ঢাকার বদলে সিলেটে ইউএস বাংলার ৫ ফ্লাইট
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১০ PM

ঢাকার বদলে সিলেটে ইউএস বাংলার ৫ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪/০১/২০২৪ ১১:১৭:০১ AM

ঢাকার বদলে সিলেটে ইউএস বাংলার ৫ ফ্লাইট

ইউএস বাংলা এয়ারলাইন্স


তীব্র কুয়াশার আর প্রতিকুল আবহাওয়ার কারণে ইউএস বাংলা এয়ারলাইন্সের ৫টি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

বৃহস্পতিবার ভোর ও সকালে এঘটনা ঘটে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালের দিকে ইউএস বাংলার এই ফ্লাইটগুলো অবতরণ করে।

ইউএস-বাংলার ওসমানী বিমানবন্দরের সহকারী ব্যবস্থাপক বেলায়েত হোসেন লিমন বলেন, ফ্লাইটগুলো আসছিল চীন, দুবাই, দোহা, শারজা ও সিঙ্গাপুর থেকে। আবহাওয়া স্বাভাবিক  হওয়ায় ১০টা থেকে ফ্লাইটগুলো ঢাকায় যাওয়া শুরু হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর