মাছিমপুরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৪০ AM

আত্মহত্যা নাকি অসুস্থতা?

মাছিমপুরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮/১২/২০২৪ ০৪:২৬:২৬ AM

মাছিমপুরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু


নগরীতে মাছিমপুর এলাকায় স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয়রা এই ঘটনাকে আত্মহত্যা বললেও পুলিশ বলছে অন্য কথা। পুলিশ এটিকে স্বাভাবিক মৃত্যু বা তারা অসুস্থ হয়ে মারা গেছেন বলে জানিয়েছে। নিহতরা হলেন- ওই বাসার ভাড়াটিয়া রুবেল আহমদ (৩০) ও তার স্ত্রী রাজনা বেগম ২৫)।

বুধবার সকালে নগরীর মাছিমপুর এলাকায় খন্দকারের ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এদিন সকাল ৯টায় রাজনা বেগম বিষপান করে মারা যান। পরে সকাল ১১টায় স্বামী রুবেল মিয়া বাসায় গিয়ে স্ত্রীর মৃত্যু দেখে নিজেও বিষপান করে অসুস্থ হন। তাদের দু’জনকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কোতোয়ালি থানাধীন সুবহানীঘাট ফাঁড়ি পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে।

সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, স্বামী-স্ত্রী দু’জনেই অসুস্থ হয়ে মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কী কারণে তারা মারা গেছেন, বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর