সিলেট জিয়া ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে ব্যাপক প্রস্তুতি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:২৪ PM

ইভেন্ট সফল করতে ৫টি উপ কমিটি গঠিত

সিলেট জিয়া ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে ব্যাপক প্রস্তুতি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২৪/১২/২০২৪ ০৬:৪৭:৫৫ AM

সিলেট জিয়া ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে ব্যাপক প্রস্তুতি


আগামী শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে সিলেট আর্ন্তজাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের টি-টোয়েন্টি ম্যাচ। উক্ত ম্যাচটি সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। ইতিমধ্যে এই ম্যাচ পরিচালনার জন্য গঠিত বিভাগীয় সার্বিক ব্যবস্থাপনা কমিটি গঠন ছাড়াও আরো ৫টি  উপ–কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় বিএনপি থেকে শুরু করে, সিলেট জেলা ও মহানগর ছাড়াও উপজেলা পর্যায়েও টুর্নামেন্টের প্রচারণা শুরু হয়েছে।

সর্বশেষ মঙ্গলবার বিকালে নগরীর কুমারপাড়াস্থ প্লাটিনাম লাউঞ্জ মিলনায়তনে টুর্নামেন্ট সফলের লক্ষ্যে বিভাগীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সিলেটের প্রস্তুতি কমিটির আহবায়ক ও সিলেট জেলা বিএনিপর সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সঞ্চালনায় পরামর্শ সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফজলুল করিম ময়ূন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ন সম্পাদক আব্দুল ওয়াহিদ সুহেল, মহানগর বিএনপির সাংগঠনিক সৈয়দ সাফেক মাহবুব, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কাশেম ও কোহিনূর আহমেদ, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম,  মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী শামিম, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, জেলা বিএনপি সহ ক্রীড়া সম্পাদক সুমেল চৌধুরী, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাশরুর রাসেল, জিয়া ক্রিকেট টুনামেন্ট মিডিয়া উপকমিটির সদস্য সচিব মো. নুরুল ইসলাম, জেলা জাসাসের সদস্য সচিব রায়হান এইচ হোসেন, জিয়া ক্রিকেট টুনামেন্ট মিডিয়া উপ কমিটির সদস্য মাছুম চৌধুরী, রণি পাল, রুবেল আহমদ প্রমুখ।

এদিকে, টুর্নামেন্টটি সফল করতে গত সোমবার সিলেট আর্ন্তজাতিক স্টেডিয়ামের হল রুমে পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেটে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট প্রস্তুতি কমিটির সদস্য সচিব রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় প্রস্তুতি সভা ৫টি উপ কমিটি গঠন করা হয়।

এই সব উপকমিটি সমূহের দায়িত্বপ্রাপ্তরা হলেন- মিডিয়া উপকমিটি আহ্বায়ক সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব সাংবাদিক মো. নুরুল ইসলাম।

শৃঙ্খলা উপকমিটি আহবায়ক সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক ও সদস্য সচিব জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ।

অভ্যর্থনা উপকমিটি আহবায়ক সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান।

প্রচার উপকমিটি আহবায়ক জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সদস্য সচিব মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন।

সাজসজ্জা উপকমিটি আহবায়ক মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সদস্য সচিব জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ।

সিলেট জেলা বিএনপির সভাপতি ও জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সিলেটের প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দেশের পট পরিবর্তনের পর স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে শুরু হয়েছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও অগ্রগতিতে জিয়া পরিবারের অবদান অপরিসীম। পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দেশের সমস্ত ক্রীড়া সংস্থাগুলোকে দলীয় ও পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছিল। নির্লজ্জ দলীয়করণের ফলে দেশের ক্রীড়াঙ্গন আজ জীর্ণশীর্ণ অবস্থায় এসে পৌঁছেছে। তারেক রহমানের নির্দেশনায় দেশের যুব সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে পরিত্রাণ দিতে দেশের ক্রীড়াঙ্গনকে আবারো সচল করার লক্ষ্যে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সিলেটের প্রস্তুতি কমিটির সদস্য সচিব রেজাউল হাসান কয়েস লোদী বলেন, দেশের ক্রীড়াঙ্গনের নতুন এ অগ্রযাত্রায় দৃষ্টান্ত স্থাপন করবে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। দেশের ক্রীড়াঙ্গনকে উৎসবমুখর রূপ দেওয়ার জন্যই জিয়া ক্রিকেট টুর্নামেন্ট।

আজকের সিলেট/এসটি

সিলেটজুড়ে


মহানগর