সিলেট জেলা প্রেসক্লাবে নির্বাচনে সর্বোচ্চ ৮৭টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম এর সিনিয়র রিপোর্টার ও দৈনিক শ্যামল সিলেট এর প্রধান প্রতিবেদক নাসির উদ্দিন।
শনিবার অনুষ্ঠিত নির্বাচনে কাস্টিং ভোটের সর্বোচ্চ ৮৭টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দৈনিক একাত্তরের কথার বর্তা সম্পাদক মিছবাহ উদ্দিন পেয়েছেন ২৪ ভোট। তাদের দুজনের ভোটের ব্যাবধান ৬৩।
উক্ত নির্বাচনে সহ সাধারণ সম্পাদক পদে রবি কিরন সিংহ, সদস্য পদে তুহিন আহমদ, মো. সোহেল আহমদ সুহেল (নবীন সোহেল), রনজিৎ কুমার সিংহ, রাজীব আহমেদ রাসেল (রাজীব রাসেল) বিজয়ী হয়েছেন।
এছাড়াও ৮টি পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন ৮ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সহসভাপতি (প্রথম) মনিরুজ্জামান মনির, সহসভাপতি (দ্বিতীয়) সজল ঘোষ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শাহজাহান সেলিম বুলবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রেজাউল হক ডালিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জামিল আহমদ (আহমেদ জামিল) এবং পাঠাগার সম্পাদক মো. আলী আকবর চৌধুরী কোহিনূর।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








