সিলেটের বিশ্বনাথে গত ৪ আগস্ট শপিং সিটিতে হামলা ও ভাঙচুর মামলায় আত্মসমর্পণ করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২২ নেতাকর্মীর মধ্যে ১৬ জনকে জামিন ও ৬ জনকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। কারাগারে পাঠানো উল্লেখযোগ্য নেতাকর্মীরা হলেন- রাজন আহমেদ অপু, জাকির হোসেন, কয়েস আহমেদ, মাসুদ আহমেদ রিপন ও আবুল মিয়া, ইমন আহমদ।
রোববার দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১ এর বিচারক।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট' গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) বিষয়টি নিশ্চিত করে জানান, এ মামলায় আত্মসমর্পণ করা বিশ্বনাথ ছাত্রলীগের ২২ নেতাকর্মী জামিন চাইলে আদালত ১৬ জনকে জামিন মঞ্জুর করেন এবং ৬ জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এ মামলায় আগে ৫ জন গ্রেফতার করা হয়েছে ও ৪ জন জামিনে আছেন।
এছাড়া আসামিপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট মিনহাজ গাজি ও অ্যাডভোকেট মাহমুফুর রহমান।
আজকের সিলেট/ডি/এসটি
নিউজ ডেস্ক 








