সিলেট গাড়িসহ প্রায় দেড়লাখ টাকার ভারতীয় খাদ্য পাঁপড় জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আটকরা হলেন- শ্রীমঙ্গলের উত্তর বাড়াউড়া ইউনিয়নের মো. খলিল মিয়ার ছেলে মো. আব্দুস শহীদ (২৭), ভূনবীর সাতগাওঁ ইউনিয়নের অখিল সরকারের ছেলে অসীম সরকার (২২), আশিদুন ইউনিয়নের আব্দুস শহীদ মুক্তার মিয়ার ছেলে মো. আরিফ হোসেন (১৯)।
বুধবার রাতে মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের একটি টিম গোপন সংবাদের সিলেট মহানগরের মেন্দিবাগ পয়েন্টে চেক পোস্ট বসিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় আটকৃতদের কাছ থেকে ৬৪০ প্যাকেট পাঁপড় জব্দ করা হয়। এসবের আনুমানিক মূল্য ১ লাখ ৩৪ হাজার ৪শ’ টাকা বলে জানিয়েছে পুলিশ। এছাড়া এসব ভারতীয় অবৈধ পণ্য পরিবহনের কাজে একটি মাইক্রোবাস গাড়ি জব্দ করে ডিবি। আটকের পর তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা করা হয়েছে।
আজকের সিলেট ডটকম/ খলিল
নিজস্ব প্রতিবেদক 








