মধ্যরাতে বালুচরে ভয়াবহ অগ্নিকাণ্ড
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৪৩ PM

মধ্যরাতে বালুচরে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/০৪/২০২৫ ০৪:৫৫:১৯ AM

মধ্যরাতে বালুচরে ভয়াবহ অগ্নিকাণ্ড


নগরীর বালুচর আল-ইসলাহ এলাকায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর ৩৬ নম্বর ওয়ার্ডের বায়তুল জান্নাত জামে মসজিদের পশ্চিম-উত্তরে শুক্কুর মিয়ার মার্কেট ও কলোনি বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে হঠাৎ শুক্কুর মিয়ার মার্কেট ও কলোনি বাসায় আগুন লাগে। আশপাশের মানুষের চেঁচামেচি শুনে দৌড়ে আসেন কেয়ারটেকারসহ মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরা। ধীরে ধীরে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে পৌঁছে এবং এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

মার্কেট ও বাসার কেয়ারটেকার বাবুল মিয়া জানান, পরিবারের লোকজন বাড়িতে বেড়াতে গিয়েছিল এবং আকাশে মেঘ থাকায় আমি পাশের বাড়িতে ঘুমাচ্ছিলাম। আশপাশের লোকজনের চেঁচামেচি শুনে বাইরে বের হয়ে আগুন দেখতে পাই। নগদ ১ লাখ ৫২ হাজার টাকাসহ আনুমানিক ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ জানিয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সিলেটের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার সিলেট ভয়েসকে বলেন, মধ্যরাতে আগুন লাগে সেখানে। রাতেই আগুন নিভানো হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে এখনই বলা যাচ্ছে না।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর