বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতার বিরুদ্ধে নেত্রীর মামলা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৩৬ AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতার বিরুদ্ধে নেত্রীর মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০৫/২০২৫ ১০:৫৩:৪৫ AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতার বিরুদ্ধে নেত্রীর মামলা


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুরুল ইসলামসহ চার  জনের বিরুদ্ধে ধর্ষণ, গুম, হত্যার হুমকিসহ ও অপহরণ চেষ্টার অভিযোগে এবার আদালতে মামলা দায়ের করেছেন একই কমিটির যুগ্ম-সংগঠক সুমাইয়া আক্তার। মামলার আসামিরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম, একই কমিটির যুগ্ম আহ্বায়ক সালমান আহমদ খুরশেদ (২৭), যুগ্ম সদস্য সচিব ফখরুল হাসান (২৫) ও রেদোয়ান মুনসি (২৬)।

বুধবার সিলেট মেট্রোপলিট্রন ম্যাজিস্ট্রেট ২য় আদালতে তিনি মামলটি দায়ের করেন। মামলায় ধর্ষণ, গুম, হত্যার হুমকিসহ ও অপহরণ চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

মামলা উল্লেখ করা হয়, গত ১০ মে বিকালে মহানগরের সারদা হলের সামনে আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটির যুগ্ম-সংগঠককে গুম খুন ও ধর্ষণের হুমকি দেন। এসময় তাকে অপহরণেরও চেস্টা করেন অভিযুক্তরা। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।

বাদী পক্ষের আইনজীবি মো. ওয়াহিদুর রহমান  জানিয়েছেন, আদালত মামলাটি তদন্তের জন্য কোতোয়ালি মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর