সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

হবিগঞ্জে টমটমে বসা নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১০/২০২৬ ১২:৩৬:৩৫ অপরাহ্ন

হবিগঞ্জে টমটমে বসা নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক


হবিগঞ্জ শহরের উমেদনগর পশ্চিম এলাকার মোল্লাবাড়ি ও খাঁবাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩০ থেকে ৪০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। টমটমে বসাকে কেন্দ্র করে দুই নারীর মধ্যে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার (১৮ অক্টোবর) বিকেলে হইজহাটির সৈয়দ আলী ও মোল্লাবাড়ির আফিল উদ্দিনের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে দুই পক্ষের লোকজন আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, টমটমে বসাকে কেন্দ্র করে দুই এলাকার দুই নারীর মধ্যে প্রথমে বিরোধ দেখা দেয়। পরে তা দুই পক্ষের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে সংঘর্ষ বাধে।

আহতদের স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা ও চিকিৎসার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আহতদের মধ্যে যাঁদের নাম জানা গেছে, তাঁরা হলেন আফজল আহমেদ (২৮), লকুজ মিয়া (৪৫), নিহাদ (২২), আফজল খাঁন (৪৫), কামাল খাঁন (৪৫), মতুর্জ আলী (৩০), সামসুল হক খান (৩০), সানি (২৪), মোবারক খাঁন (১৮), সুজন (৩০), ইমতিয়াজ খাঁন (২৩), সিফাজুল (৩০), সালেক খাঁন (৩৫), ইয়াসিন খাঁন (২৫), আব্দুল মন্নান (৫৫), তাইস (৩০), নাইম (২০), ইব্রাহীম খান (২৮), লাদেন খান (২৪), দৌলত খান (২৫), হাফিজুল খাঁন (৩৫), জাবেদ খান (৩০), তাজুল ইসলাম (৩৫), সোহান (১৮) ও সোহেল (৩৫)।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর