সিলেটে নতুন ভবন পাচ্ছে দুদক
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৫৫ PM

সিলেটে নতুন ভবন পাচ্ছে দুদক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪/০২/২০২৪ ০৬:৫৯:৪৫ PM

সিলেটে নতুন ভবন পাচ্ছে দুদক


আধুনিক অফিস ভবন বানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা-কর্মচারীদের জন্য উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করতে দুদকের সিলেট বিভাগীয় কার্যালয়ের নতুন ভবন নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, অবকাঠামো উন্নয়নের মাধ্যমে কমিশনের আলামত, নথিপত্রের গোপনীয়তা ও নিরাপত্তা জোরদারকরণই এ প্রকল্পের উদ্দেশ্য।

পরিকল্পনা কমিশন জানায়, ভবন নির্মাণের জন্য সিলেটে ৩০ মিটার দৈর্ঘ্যরে পাইল ধরা হয়েছে। এর ফলে এসব ক্ষেত্রে ফাউন্ডেশনে অতিরিক্ত আরও দুই কোটি টাকা ব্যয় হবে। তা ছাড়া ভবন নির্মাণের ব্যয়ের মধ্যে ভূমিকম্প প্রতিরোধের জন্য সিলেটে ৩১ লাখ ২৫ হাজার টাকা ধরা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। দুদকের কাজের ধরন, আলামত ও নথিপত্রের গোপনীয়তা, নিরাপত্তা ও স্বচ্ছতার স্বার্থে আধুনিক অফিস ভবন থাকা প্রয়োজন। কিন্তু দুদকের অধিকাংশ বিভাগীয় এবং জেলা কার্যালয়ের নিজস্ব অফিস ভবন নেই। ভাড়া করা অফিসগুলোর জন্য অর্থ ব্যয় হচ্ছে কিন্তু ওই ভাড়া করা অফিসে উন্নত কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। সেই পরিপ্রেক্ষিতে দুদকের অফিসগুলোর জন্য নিজস্ব ভবন প্রয়োজন।

সংস্থাটি মনে করে, দুদক কর্মকর্তা বা কর্মচারীদের আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ভবনে উন্নতকাজের পরিবেশ দিতে পারলে দুর্নীতি দমন ও প্রতিরোধ কার্যক্রমে গতি আসবে। তাই দুদকের অবকাঠামোগত উন্নয়নের স্বার্থে দুর্নীতি দমন কমিশন এবং গণপূর্ত অধিদপ্তর যৌথ বাস্তবায়নকারী হিসেবে সিলেটে বিভাগীয় কার্যালয়ের নতুন ভবন নির্মাণ করার লক্ষ্যে প্রকল্পটি পাশ হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর