সিলেট নগরীর শাহজালাল উপশহরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ছয়জনকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ এনেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শাহজালাল উপশহর এ-ব্লকের ৪ নম্বর রোডের ২৯ নম্বর বাসার নিচতলার বাম পাশের একটি ফ্ল্যাটে এ অভিযান চালানো হয়।
আটক ছয়জন হলেন, নাছরিন বেগম (৪০), রুমি বেগম (২৮), সামিয়া চৌধুরী (২০), কলি বেগম (২৭), সাথী আক্তার (২৯) এবং রাজু ইসলাম (২৫)।
বুধবার রাতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া শাখার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ফ্ল্যাটটিতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় তাদের ‘অসামাজিক অবস্থায়’ আটক করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এসএমপির মিডিয়া শাখা অভিযানের তথ্য নিশ্চিত করে জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আজকের সিলেট/ জেকেএস









