চলতি বছর ঈদ উল ফিতর পর আগামীকাল শনিবার সিলেটের ঈদগাহগুলোতে আদায় করা হবে পবিত্র ঈদ উল আযহার জামায়াত। শাহী ঈদগাহে সকাল ৮টায় ঈদ উল আযহার প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে। চিরচেনা কোলাহল আর লাখো মুসল্লির পদচারণা ঘটবে সিলেট ঈদগাহ ময়দানে। সে লক্ষ্যে চলছে শেষ মুহূর্তের পরিষ্কার পরিচ্ছন্নতা।
শুক্রবার সরেজমিনে ঘুরে দেখাযায় শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যাস্ত সময় পার করছেন শ্রমিকরা। পরিষ্কার পরিচ্ছন্নতার কজে নিয়জিত এক শ্রমীক বলেন, ঈদগাহর আশেপাশের সকল ময়লা আবর্জনা ইতিমধ্যেই পরিষ্কার করা হয়ে গেছে। গেইটগুলোর রং করা হচ্ছে, আগামীকালের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।
সংশ্লিষ্টরা জানান, সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে, আগামীকালের মধ্যে ময়দান পুরোদমে জামাতের জন্য প্রস্তুত হয়ে যাবে। ঈদের দিন তিন স্তরের নিরপত্তা ব্যবস্থা থাকবে। ব্যক্তিগত গাড়িগুলোকে ঈদগাহ ময়দানের আশেপাশে রাখা যাবে না।
আজকের সিলেট/এসটি
নিজস্ব প্রতিবেদক 








