সিলেটে আরো তিনজনের করোনা সনাক্ত, হাসপাতালে ১০
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:২৮ AM

সিলেটে আরো তিনজনের করোনা সনাক্ত, হাসপাতালে ১০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩/০৬/২০২৫ ০৫:৩২:০৬ PM

সিলেটে আরো তিনজনের করোনা সনাক্ত, হাসপাতালে ১০


সিলেটে আরও তিনজনের করোনা সনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় মোট ২৩ জনকে পরীক্ষা করে এদের সনাক্ত করা হয়। এ তিনজনকে নিয়ে বর্তমানে সিলেটে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ জনে। এদের মধ্যে ১০ জন বিভিন্ন হাসপতালে চিকিৎসাধীন। ৪ জন নিজ দায়িত্বে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

করোনা চিকিৎসার জন্য সিলেটের একমাত্র বিশেষায়ীত হাসপাতাল শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, রাগবী রাবেয়া ও আলহারামাইন হাসপতালে একজন করে করোনা সনাক্ত রোগী চিকিৎসা নিচ্ছেন।

মোট ১১৫ জনকে পরীক্ষা করে এই ১৪ জনকে সনাক্ত করা হয়। এরমধ্যে র‌্যাপিড কিট দিয়ে ১০৬ ও পিসিআর-এ ৯ জনকে পরীক্ষা করা হয়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর