কোর্ট পয়েন্টে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৩২ AM

কোর্ট পয়েন্টে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬/০৭/২০২৫ ০১:৪৭:১৩ PM

কোর্ট পয়েন্টে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার


নগরীর কোর্ট পয়েন্ট এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। 

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ। 

জানা যায়, কোর্ট পয়েন্ট এলাকায় মধুবন মার্কেটের পাশে স্থানীয় লোকজন এক ব্যক্তির লাশ দেখতে পেরে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

কোতোয়ালী মডেল থানার ওসি মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের বয়স আনুমানিক ৬০ বছর। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর