তিন দিনের রিমান্ডে কাউন্সিলর নিপু
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৫৬ PM

টিভিগেইটে আলোচিত ছাত্রলীগকর্মী আরিফ হত্যাকাণ্ড

তিন দিনের রিমান্ডে কাউন্সিলর নিপু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮/০২/২০২৪ ০৩:৫১:০৩ AM

তিন দিনের রিমান্ডে কাউন্সিলর নিপু


সিলেট সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি  হিরণ মাহমুদ নিপুকে তিন দিনের পুলিশ রিমান্ডে দিয়েছে আদালত। হিরণ মাহমুদ নিপু সিলেটে আলোচিত ছাত্রলীগকর্মী আরিফ হত্যার প্রধান আসামি হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।

রোববার পুলিশ পাঁচ দিনের রিমান্ড চাইলে সিলেট মেট্রোপলিটন আদালত-২ এর বিচারক সগির আহমেদ তিন দিনে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মো. মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকালে আরিফ হত্যার প্রধান আসামি কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।। আদালত তিন দিনে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন নিপু। এসময় বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে এতদিন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন নিপু।

উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর রাত ১২টার দিকে নগরীর টিভি গেইট এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন ছাত্রলীগ কর্মী আরিফ।  আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত দেড়টায় তার মৃত্যু ঘটে।

 এ ঘটনায় নিহত আরিফের মা আঁখি বেগম বাদী হয়ে এসএমপি’র এয়ারপোর্ট থানায়েএকটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সিলেট সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিলেট জেলা ছাত্রলীগেড়র বহিস্কৃত সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করা হয়।

আজকের সিলেট /কেআর

সিলেটজুড়ে


মহানগর