আজমিরীগঞ্জে বেশি দামে সার বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ PM

আজমিরীগঞ্জে বেশি দামে সার বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৯/২০২৬ ১০:২৬:০৭ AM

আজমিরীগঞ্জে বেশি দামে সার বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা


হবিগঞ্জের আজমিরীগঞ্জে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রির অভিযোগে সাহাবুল মিয়া (২৫) নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় আজমিরীগঞ্জ পৌরসভার লঞ্চঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজমিরীগঞ্জ পৌরসভা বাজারে অভিযান চালানো হয়। এ সময় লঞ্চঘাট এলাকায় সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রির প্রমাণ পাওয়ায় সাহাবুল মিয়াকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, কৃষকেরা যাতে সরকারি নির্ধারিত মূল্যে সার কিনতে পারেন এবং ভোক্তা অধিকার সুরক্ষিত থাকে, সে লক্ষ্যেই প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর