কাজলশা'য় কিশোরকে ছুরিকাঘাত, আটক ১
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:২১ PM

কাজলশা'য় কিশোরকে ছুরিকাঘাত, আটক ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/০৯/২০২৫ ০৩:১৫:১৫ AM

কাজলশা'য় কিশোরকে ছুরিকাঘাত, আটক ১


নগরীর কাজলশাহ এলাকায় ছুরিকাঘাতের ঘটনায় রুহান (১৭) নামে এক কিশোর আহত হয়েছেন।আহত রুহান কাজলশাহ এলাকার আফজল মিয়ার পুত্র। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। আটককৃত জাহিদ জাকারিয়া রাফি (২১) দাড়িয়াপাড়া এলাকার জাকারিয়া আহমেদের পুত্র ।

শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। 

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি বলেন, এখনো পর্যন্ত কী কারণে এ ঘটনা ঘটেছে তা স্পষ্টভাবে বলা যাচ্ছে না। তবে অনেকেই বলছেন বিষয়টি ছোটভাই-বড়ভাই নিয়ে বিরোধ থেকে ঘটেছে। আমরা একজনকে আটক করেছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং তার সাথে আর কেকে ছিলো এইটা তদন্ত করা হবে।

আজকের সিলেট /জেকেএস

সিলেটজুড়ে


মহানগর