নগরীর জিন্দাবাজারের বারুতখানা এলাকার ‘বি বন্ড’ নামের কাপড়ের দোকানে বিজ্ঞাপনে বড় অঙ্কের মূল্যছাড় ও দামি মোড়কের মাধ্যমে প্রতারণার অভিযোগে দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী কমিশনার দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি টিম সহযোগিতা করে।
অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার অধিদপ্তর জানায়- প্রতিষ্ঠানটি সাইনবোর্ড ও ব্যানারে ‘৪০ শতাংশ মূল্যছাড়’-এর মিথ্যা চটকদার বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের দোকানে টানে। কিন্তু ভেতরে গিয়ে দেখা যায়, অনেক পণ্যে মাত্র ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া বিজ্ঞাপনে দামি মোড়ক বা প্যাকেটের কথা বলা হলেও বাস্তবে অত্যন্ত সস্তা মোড়কে পোশাক সরবরাহ করা হচ্ছিল— যা স্পষ্ট প্রতারণা।
এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ১২ হাজার টাকা জরিমানা ও ভবিষ্যতে এমন প্রতারণা না করার জন্য সতর্ক করা হয়।
আজকের সিলেট/এপি









