সিলেট মহানগরীতে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২৯ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৩৫টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।
এসএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, বিনা পরোয়ানায় গ্রেপ্তার ব্যক্তি, ম্যাজিস্ট্রেটের আদালতে সাজাপ্রাপ্ত আসামি এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তিরা রয়েছেন।
অভিযান চলাকালে ১০ পিস ভারতীয় কম্বল, ১৫ পিস ভারতীয় শাড়ি এবং ২ লাখ ৩ হাজার ৬৪০ টাকা মূল্যের ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে।
এদিকে, ট্রাফিক পুলিশের অভিযানে ১৩৫টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৬৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৭২টি যানবাহন আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পর তাঁদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
আজকের সিলেট/ জেকেএস









