বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১০/২০২৬ ০৪:০৯:৫৭ অপরাহ্ন

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের অলিপুরে ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আব্দুল খালেক (৫০)। তিনি বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের মৃত আফতাব হোসেনের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের অলিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে লাখাই উপজেলার মোড়াকরি গ্রাম থেকে মোটরসাইকেল যোগে শশুর বাড়ি অলিপুর এলাকার উদ্দেশ্যে রওয়ানা দেন আব্দুল খালেক। পথিমধ্যে মহাসড়কের অলিপুর এলাকার কাছাকাছি পৌঁছালে একটি দ্রতগামী ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সৈয়দ ইমরুল সাহেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর