বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

গোলাপগঞ্জে বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১০/২০২৬ ০৬:৪১:৫৬ অপরাহ্ন

গোলাপগঞ্জে বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা


সিলেটের গোলাপগঞ্জে বিয়ের আশ্বাস দিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে জাহিদুল ইসলাম (২২) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ২৪ বছর বয়সী নারী বুধবার রাতে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জাহিদুলের বিয়ের আশ্বাসে ভুক্তভোগী নারী তাঁর আগের সংসার ছেড়ে চলে আসেন। এরপর গত ছয় মাসে অভিযুক্ত তাঁকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ গত মঙ্গলবার (১৩ অক্টোবর) বিয়ের বিষয়ে কথা বললে জাহিদুল বিয়ে করতে অস্বীকৃতি জানান বলে এজাহারে অভিযোগ করেছেন ওই নারী। পরে তিনি জাহিদুলকে আসামি করে থানায় মামলা করেন।

অভিযুক্ত জাহিদুল ইসলাম গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের কালীকৃষ্ণপুর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছবেদ আলী জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর