ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর যথারীতি ফেব্রুয়ারিতেই অমর একুশে বইমেলা শুরু হবে। জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার পরই বইমেলারও তারিখ ঘোষণা করা হবে।
রোববার বিকেলে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিদলের সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালকের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম ঢাকা মেইলকে বলেন, আমরা বৈঠকের বিষয় নিয়ে প্রেস রিলিজ পাঠাবো। সেখানে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
আজকের সিলেট/এপি
আজকের সিলেট ডেস্ক 








