সিলেট-৬ আসনে ধানের শীষের কান্ডারী এডভোকেট এমরান আহমদ চৌধুরী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৪০ AM

সিলেট-৬ আসনে ধানের শীষের কান্ডারী এডভোকেট এমরান আহমদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩/১১/২০২৫ ০৮:১০:০৮ PM

সিলেট-৬ আসনে ধানের শীষের কান্ডারী এডভোকেট এমরান আহমদ চৌধুরী


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ধানের শীষের কান্ডারী সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। দলের তৃণমূল নেতাকর্মীরা একে বিএনপির জন্য এক নতুন উদ্দীপনা হিসেবে দেখছেন।

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার-দুই উপজেলা নিয়ে গঠিত এই আসনটি সবসময়ই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। তবে এবারের নির্বাচনে এডভোকেট এমরান আহমদ চৌধুরীর প্রার্থিতা নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সংগঠনকে শক্তিশালী করতে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখছেন। জনগণের অধিকার পুনরুদ্ধার, গণতন্ত্রের প্রতিষ্ঠা ও রাষ্ট্র মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়-এটি গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামের প্রতীক। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর ভালোবাসা ও আস্থাই আমার মূল শক্তি। জনগণের পাশে থেকে তাদের অধিকার ফিরিয়ে আনাই আমার লক্ষ্য।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এডভোকেট এমরান আহমদ চৌধুরীর অভিজ্ঞ নেতৃত্ব ও তৃণমূলের সঙ্গে দৃঢ় সম্পর্ক এবারের নির্বাচনে সিলেট-৬ আসনে ধানের শীষের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে।

চলতি নির্বাচনী প্রক্রিয়ায় বিএনপির প্রার্থীদের মধ্যে তিনি এখন অন্যতম আলোচিত নাম।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর