মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

সিলেটে কিশোরী ধর্ষণ মামলায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২/১০/২০২৬ ০৪:৪০:৫৬ অপরাহ্ন

সিলেটে কিশোরী ধর্ষণ মামলায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড


সিলেটে কিশোরী ধর্ষণ মামলায় আব্দুল্লাহ মিয়া নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল্লাহ মিয়া সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বগাইয়া গ্রামের বাসিন্দা। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মোশতাক আহমদ।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২২ সালে বগাইয়া গ্রামের এক কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের অভিযোগ ওঠে আব্দুল্লাহ মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় তাঁকে একমাত্র আসামি করে থানায় মামলা করা হয়।

মামলাটি দায়েরের প্রায় চার বছর পর সোমবার রায় ঘোষণা করেন আদালত। রায়ে আব্দুল্লাহ মিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর