মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

৩৭নং ওয়ার্ড বিএনপির নতুন নেতৃত্বকে কয়েস লোদীর অভিনন্দন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২/১০/২০২৬ ০৫:৩৯:১২ অপরাহ্ন

৩৭নং ওয়ার্ড বিএনপির নতুন নেতৃত্বকে কয়েস লোদীর অভিনন্দন


সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩৭নং ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে নবনির্বাচিত সভাপতি রাজু আহমদ, সাধারণ সম্পাদক মো. কাহির আহমদ এবং সাংগঠনিক সম্পাদক মো. রাজন মিয়াকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

রোববার (১১ অক্টোবর) নগরীর আখালিয়া নতুন বাজারে ৩৭নং ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। এর আগে চান মিয়া বাচ্চুকে আহ্বায়ক করে গঠিত আহ্বায়ক কমিটির মাধ্যমে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।

নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়ে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ৩৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর