সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

কালিঘাট থেকে ৫১৩ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/১১/২০২৫ ১০:২৩:২৮ পূর্বাহ্ন

কালিঘাট থেকে ৫১৩ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ


ভারত থেকে সিলেটে অবৈধভাবে নিয়ে আসা বিপুল পরিমান ভারতীয় পেঁয়াজ জব্দ করেছে পুলিশ। সিলেট নগরীর কালিঘাট থেকে অবৈধভাবে নিয়ে আসা ৫১৩ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়।

শুক্রবার রাতে কালিঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এসএমপির মুখপাত্র ও উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাত পৌনে ১০টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ কালিঘাট আমজাদ আলী রোডের পেঁয়াজপট্টিতে অভিযান চালায়। এসময় কয়েকজন লোক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে কালীঘাটের বিভিন্ন দোকানে তল্লাশি অভিযান পরিচালনা করে মোট ৫১৩ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয় যার বাজার মূল্য ২৫ লাখ ৬৫ হাজার টাকা। এঘটনায় ১০ থেকে ১১ জনকে আসামি করে কোতোয়ালী মাডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর