সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

মহাজনপট্টি থেকে ইয়াবা সহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১/১১/২০২৫ ০৬:১৭:৩৬ অপরাহ্ন

মহাজনপট্টি থেকে ইয়াবা সহ গ্রেপ্তার ১


নগরীর বন্দরবাজারস্ত মহাজনপট্টি এলাকা থেকে আব্দুল মোতালেব নামক এক ব্যক্তিকে ইয়াবা সহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোতালেব সুনামগঞ্জের দিরাই থানার ভাটিপাড়া গ্রামের মৃত আবুল বশরের ছেলে।

শুক্রবার সকালে সিলেট মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোতালেবকে গ্রেপ্তার করে কোতোয়ালী মডেল থানাপুলিশ। এসময় তার হেফাজত থেকে জব্দ করা হয়েছে ৩১ পিস ইয়াবা।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং ৪৮/২০/১১/২৫) দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর