ওজন কমাতে সফল হওয়ার পর অনেকেই নতুন এক সমস্যার মুখোমুখি হন—ত্বক ঢিলে হয়ে যাওয়া। দ্রুত বা অতিরিক্ত ওজন কমলে এমনটা বেশি দেখা যায়। তবে কিছু নিয়ম মেনে চললে এই ঢিলাভাব কমে ত্বক আবারও আগের মতো টানটান হয়ে উঠতে পারে। আজ রইলো ঢিলে ত্বক পুনরায় টানটান করার কিছু উপায়-
- খুব বেশি দ্রুত ওজন কমানোর চেষ্টা করবেন না। বাচ্চা প্রসবের পর চর্বি কমানোর জন্য পর্যায়ক্রমে খাদ্যাভ্যান নিয়ন্ত্রণ করুন।
- ত্বক দৃঢ় করার ক্রিম বা লোশন ব্যবহার করুন। খুব বেশি রোদ লাগাবেন না। এতে ত্বক আরও ঢিলা হয়ে যেতে পারে। খনিজ/লবণের স্ক্রাব ব্যবহার করুন। সামুদ্রিক লবণের স্ক্রাব ব্যবহার করলে রক্তের প্রাবাহ বাড়ে। এর ফলে ত্বক আরও স্বাস্থ্যবান এবং টানটান হয়।
- কোলাজেন ক্রিম ব্যবহার করুন। ম্যাসেজ থেরাপি নিন। সপ্তাহে অন্তত একবার ম্যাসেজ থেরাপি নিন। স্পা করান। প্রতি ছয় থেকে আট সপ্তাহ পরপর একবার স্পা করান।
- ভারোত্তলন প্রশিক্ষণ করুন। জিমে গিয়ে ব্যায়াম করার সময় সপ্তাহে অন্তত তিনবার ভারোত্তলন করুন। প্রচুর পরিমাণ পানি খান। প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান করুন।
- যোগ ব্যায়াম করুন। যোগ ব্যায়াম আপনাকে মানসিক অবসাদ থেকেও মুক্তি দেবে। আর শারীরিকভাবেও আরও বেশি সক্রিয় করবে।
- কাঁচা খাবার খান। রান্না করার ফলে খাবার থেকে অনেক পুষ্টি উপাদান বের হয়ে যায়। সুতরাং প্রতিদিন কিছুটা পরিমাণ কাঁচা খাবার খান।
- ক্যালিসথেনিক্স বা শক্তিলাভের ব্যায়াম করুন। এতে হৃদপিণ্ডও ভালো থাকবে। সপ্তাহে অন্তত এক রাউন্ড ক্যালিসথেনিক্স ব্যায়াম করুন।
- চর্বিহীন প্রোটিন খান। খাদ্যতালিকায় চর্বিহীন প্রোটিন যুক্ত করুন।
- ভাজাপোড়া খাবার এড়িয়ে চলুন। এতে ওজন নিয়ন্ত্রণে থাকবে এবং ত্বকও ভালো থাকবে।
- প্রচুর পরিমাণ ফলমূল এবং শাক-সবজি খান। প্রতিদিন অন্তত পাঁচবার তাজা ফলমূল ও শাক সবজি খান।
- সালফেট বা ক্ষারযুক্ত সাবান ব্যবহার এড়িয়ে চলুন। ক্ষারযুক্ত সাবান ত্বকে প্রদাহ বাড়ায় এবং আর্দ্রতা নষ্ট করে। যার ফলে ত্বকের স্থিতিস্থাপকতা নষ্ট হয়।
- পেটে ত্বক টাইট করার মাস্ক ব্যবহার করুন। সপ্তাহে তিনদিন পেটে ডিমের মাস্ক লেপে দিন। এরপর তা শুকানোর পর পানি দিয়ে ধুয়ে তুলে ফেলুন।
- ত্বক টাইট করার সংকোচক ব্যবহার করুন। একটু মধু, কিছুটা রোজমেরি এবং কিছুটা উইচ হ্যাজেল এর মিশ্রণে এই সংকোচক তৈরি করতে পারেন।
- প্রতিদিন পাকস্থলীতে বাদাম তেল মাখুন। এতে আপনার ত্বক কোমল এবং টানটান হবে।
আজকের সিলেট/ডি/এসটি
লাইফস্টাইল ডেস্ক 








